
বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে। আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই আলটিমেটাম ঘোষণা দিয়ে শাহবাগ থেকে সরে যায় শিক্ষার্থীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলে, ‘রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে “লংমার্চ টু সচিবালয়” কর্মসূচি পালন করব।’
এর আগে, আজ সন্ধ্যা ৬টার দিকে তিন দফা দাবিতে একদল আন্দোলনকারী রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে। এতে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেয়।
বিকেল ৪টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। এরপর সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে শাহবাগের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টার দিকে সড়ক অবরোধ করে।
অবরোধ চলাকালে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী বলে, শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলার অভিযোগে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে।

কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা বেলাল উদ্দিন (৪৮) আজ বুধবার বিকেলে বড়বাজারে সবজি কেনার সময় দোকানদারের সঙ্গে দর-কষাকষি করছিলেন। দোকানদার বিরক্ত হয়ে তাঁকে অন্য দোকানে গিয়ে দাম যাচাই করার পরামর্শ দেন।
১ সেকেন্ড আগে
তদন্ত ও পরিদর্শন শেষে কমিটি ‘আইডেনটিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইনটিগ্রিটি অব দ্য কনস্ট্রাক্টেড করিডর অব এমআরটি লাইন–৬’ শীর্ষক প্রতিবেদন দাখিল করে। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেয়।
৫ মিনিট আগে
আপদে-বিপদে দুর্গত সময়ে সব সময় আমরা আপনাদের পাশে থাকব। সর্বোপরি বড় কথা হলো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আপনাদের ম্যান্ডেটপ্রাপ্ত। তাই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক। এ জন্য ছুটে এসেছি আপনাদের মাঝে।
৭ মিনিট আগে
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ। দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে