কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক

নেত্রকোনার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে সালিস বৈঠকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁকে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় মাতব্বরেরা। গতকাল সোমবার রাতে নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণবিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামে এ সালিস অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মাতব্বরেরা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার সকালে সালিসের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে হইচই পড়ে যায়। তবে সকাল থেকে রিপন মিয়া আত্মগোপনে রয়েছেন। খবর পেয়ে আজ দুপুরে নেত্রকোনা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রিপন মিয়া সদর উপজেলার নন্দুরা গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ বছর বয়সী ওই কিশোরী দীর্ঘদিন ধরে কনটেন্ট ক্রিয়েটের কাজে রিপন মিয়ার সহযোগী ছিল। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ওই কিশোরীর সঙ্গে অনৈতিক কাজে জড়ান রিপন। কয়েক দিন আগে ওই কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রিপনকে দেখে ফেলে এলাকার কয়েকজন। পরে বিষয়টি জানাজানি হলে গতকাল রাতে স্থানীয় একটি বাজারে সালিসে বসেন মাতব্বরেরা। সালিসে ভুক্তভোগীর ভবিষ্যৎ নিরাপত্তা বিবেচনায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এক সপ্তাহের মধ্যে ওই টাকা পরিশোধ করতে বলা হয়। অন্যথায় রিপনের বাড়িটি ওই কিশোরীর নামে লিখে দিতে বলা হয়েছে। পাশাপাশি রিপনকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সালিসে।
সালিসে উপস্থিত থাকা স্থানীয় মাতব্বর মুখলেছুর রহমান দৌলত বলেন, ‘ওই সালিসে আমি তেমন কিছু বলিনি। রিপন মিয়ার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগে সালিস বসেছিল। রিপন ঘটনার সত্যতা স্বীকার করেছে। পরে ওই কিশোরীর ভবিষ্যৎ বিবেচনায় পাঁচ লাখ টাকা দিতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ওই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় রিপনের বাড়ি ওই কিশোরীকে লিখে দিতে বলা হয়েছে।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘সালিসে উপস্থিত লোকজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গেও কথা বলব। পরবর্তী সময়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে যেমনটা প্রচার হয়েছে, এমন ঘটনা সালিসে মীমাংসার কোনো সুযোগ নেই।’

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে চোলাই মদ, ইয়াবা বড়ি ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা-পুলিশ। আজ বুধবার ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রাতে জেলার রুহিয়া ও সদর থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
৭ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রংপুরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সংবর্ধনা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার, রংপুর-৩ আসনের সংসদ সদস্য, সিটি করপোরেশন, রংপুর রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ
১৬ মিনিট আগে
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দুই দিন পরপর দুই-চার ঘণ্টা লোডশেডিং হয়। আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে, দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই অবস্থার সৃষ্টি হয়েছে ১৭ বছরের জবাবদিহিহীন শাসনের ফলে।’ আজ বুধবার দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই
২৪ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থ্যান দিবসের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে উপাচার্য, কোষাধ্যক্ষের বক্তব্য ছাড়াই দোয়ার মাধ্যমে দ্রুত প্রোগ্রাম
১ ঘণ্টা আগে