বগুড়ায় জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক জামায়াত নেতা খুন হয়েছেন। এ সময় তারেক নামের তাঁর এক সহযোগী আহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জামায়াত নেতা সাইফুল ইসলাম মারা যান। এ ঘটনায় পুলিশ টিটো ও মোস্তাকিম নামের দুই যুবককে আটক করেছেন।
নিহত সাইফুল ইসলাম শহর জামায়াতের উলামা বিভাগের অর্থবিষয়ক সম্পাদক ছিলেন এবং স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। তিনি শহরের খান্দার এলাকার বাসিন্দা। বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। তাঁকে উদ্ধার করতে গিয়ে তারেক নামের আরও একজন আহত হন। পরে সাইফুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনেরা তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, ঘটনার পরপরই এলাকা থেকে টিটো ও কামরুজ্জামান নামের দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে। অন্যদের আটক করতে অভিযান চলছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো মামলা দেওয়া হয়নি।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৮ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
২০ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
২৬ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
৩৩ মিনিট আগে