
পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনের জাল ব্যালট পেপারসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির এক নেতাকে আটক করা হয়েছে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আটোয়ারী উপজেলার আটোয়ারী পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। আটক যুবশক্তির নেতার নাম সুকুমার দাস বাবু। তিনি আটোয়ারী উপজেলা যুবশক্তির আহ্বায়ক।
আসনটিতে ১১-দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির ধানের শীষে প্রার্থী হিসেবে রয়েছেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
জানা গেছে, ভোট চলাকালে কেন্দ্রের গেটে অবস্থানকালে সুকুমার দাস বাবুর কাছে নমুনা ব্যালট পেপার পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তাদের নজরে এলে তাঁকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত বিচারিক ম্যাজিস্ট্রেট রানা পারভেজ তাঁকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
পঞ্চগড় জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, একটি ভোটকেন্দ্রে জাল ব্যালট পেপার সঙ্গে রাখার অপরাধে একজনকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের খালিয়াজুরী উপজেলায় জাল ভোট দেওয়ার সময় জহিরুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
১১ মিনিট আগে
ফলাফলের তালিকায় ভোট কর্মকর্তাদের অগ্রিম স্বাক্ষর নেওয়ার দায়ে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
২৩ মিনিট আগে
জিরাবো উচ্চ বিদ্যালয় ও দেওয়ান ইদ্রিস কলেজ সাভারের আশুলিয়া এলাকার ইয়ারপুর ইউনিয়নের পাশাপাশি দুইটি ভোটকেন্দ্র। জিরাবো উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নারীরা আর দেওয়ান ইদ্রিস কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন পুরুষ ভোটারেরা।
২৬ মিনিট আগে
‘এখন সবাই ক্লান্ত। সেই সুযোগে শেষ সময়ে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সরকারের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই সজাগ থাকবেন।’ আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে দুপুর সোয়া ২টায় এক বাদ সম্মেলনে এ আহ্বান জানান ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা....
৩৩ মিনিট আগে