
চট্টগ্রামের কর্ণফুলীর বড় উঠান এলাকায় মোটরসাইকেলে পালানোর সময় ছিনতাইকারী অভিযোগে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। এ সময় ক্ষুব্ধ জনতা তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সৈয়দ বলেন, মহতরপাড়া এলাকার জুয়েল নামের এক ব্যক্তির কাছ থেকে কিছুদিন আগে ফাজিলখার হাট এলাকায় মোবাইল ফোন ছিনিয়ে নেন ওই ব্যক্তি। শনিবার রাতে বড় উঠান এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় তাঁকে ধাওয়া দিলে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে গণপিটুনি দেয় এবং মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশে খবর দেওয়া হলে আহত অবস্থায় তাঁকে নিয়ে যায় পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, স্থানীয় বাসিন্দারা এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন, মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী পালানোর সময় জনতার হাতে একজন ধরা পড়েন। অন্যজন পালিয়ে যান। পরে ক্ষুব্ধ জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মায়ের ওপর অভিমান করে সাগর আহম্মেদ (১২) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া লক্ষ্মীরহাট গ্রামে এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
জুঁই ফিলিং স্টেশনে কথা হয় বলঞ্চা হাইস্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘তেল বিতরণের এই নিয়মটি ভালো হয়েছে। ব্যস্ত মানুষেরা এখন সহজে তেল নিতে পারছেন।’
১০ মিনিট আগে
বিগত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কিংবা যেকোনো কারণেই হোক, হাম-রুবেলা প্রতিরোধে প্রচারণা ও নিয়ন্ত্রণে মনোযোগ দিতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে হবে, যাতে এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে।
২৪ মিনিট আগে
সভায় ইসি সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ও বিতর্কহীন নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল দেশের ইতিহাসে অন্যতম সংঘাত ও রক্তপাতহীন নির্বাচন। সেই মান এই উপনির্বাচনেও ধরে রাখতে হবে।
১ ঘণ্টা আগে