
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পড়ে গেছে ট্রাকসহ পাঁচটি যানবাহন। এতে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে মাঝনদীতে এ ঘটনা ঘটে বলে জানান বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রকিবুজ্জামান।
মো. রকিবুজ্জামান বলেন, ‘বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ একটি ট্রাক চালু হয়ে যায়।’
এ সময় ট্রাকটি ছাড়াও সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও ভ্যানের চালক নিখোঁজ বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে...
১৪ মিনিট আগে
আর্থি আহমেদ ড্যান্স একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে ৩ থেকে ৭০ বছর বয়সী ৩০০-এর বেশি নৃত্যশিল্পী অংশ নেন। শিশু থেকে প্রবীণ—বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীদের উপস্থিতিতে বকুলতলা পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।
২২ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক খাদে পড়ে উল্টে গেছে। এতে চুনারুঘাট-মাধবপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে দুর্ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহকারী অক্ষত রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বালুভর্তি ট্রাকটি সাতছড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ পিচঢা
৩০ মিনিট আগে
মন্ত্রী ত্রাণ বিতরণকালে হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এতে মন্ত্রী, সংসদ সদস্যসহ মঞ্চে অবস্থানরত সবাই নিচে পড়ে যান। তবে তাঁরা গুরুতর আহত হননি। ঘটনার পর মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
৩৮ মিনিট আগে