
বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য সরকারিভাবে বিনা মূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হবে।’

পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে টিলা ও পাহাড়ি এলাকায় অন্তত ৫০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। টানা বৃষ্টি ও অবৈধভাবে টিলা মাটি কাটার কারণে ধসের আশঙ্কা বেড়েছে। গত চার বছরে টিলা ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে।
৭ মিনিট আগে
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি উপজেলার সামিরা, চকপতিঘাট, ঘিলাতলী ও হাজাভিটাসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং দুর্গত পরিবারের খোঁজখবর নেন।
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দিবাগত রাতের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে...
১৬ মিনিট আগে
মাগুরায় দুই দিনব্যাপী ‘আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
১৯ মিনিট আগে