
বর্ষার আবহ, রবীন্দ্রসংগীতের সুর আর শত শত নৃত্যশিল্পীর প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বর্ষাবরণ নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’।

আর্থি আহমেদ ড্যান্স একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে ৩ থেকে ৭০ বছর বয়সী ৩০০-এর বেশি নৃত্যশিল্পী অংশ নেন। শিশু থেকে প্রবীণ—বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীদের উপস্থিতিতে বকুলতলা পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বাংলার লোক ঐতিহ্যভিত্তিক ১৬টি নৃত্য পরিবেশনা উপস্থাপন করা হয়। খোলা আকাশের নিচে বর্ষার আবহে একের পর এক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা। অনেকেই আয়োজকদের আহ্বান অনুযায়ী সাদা, নীল ও সবুজ রঙের পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন, যা পুরো আয়োজনকে আরও নান্দনিক করে তোলে।
অনুষ্ঠানের পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আর্থি আহমেদ বলেন, ‘ঘনঘটা শুধু একটি নৃত্যানুষ্ঠান নয়; এটি মানুষের মনের ভেতরে লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটি মঞ্চ। এখানে বয়স কোনো বাধা নয়। বর্ষাকে বাংলার সংস্কৃতি ও মানুষের মিলনের উৎসব হিসেবে উদ্যাপন করতেই আমাদের এই আয়োজন।’

তিনি জানান, গত বছরের প্রথম আয়োজন দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় এবার আরও বড় পরিসরে ‘ঘনঘটা ২’ আয়োজন করা হয়েছে। প্রায় চার মাস ধরে এ আয়োজনের প্রস্তুতি চলে।

এবারের আয়োজনের বিশেষ দিক ছিল পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল সংগ্রহ। অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় দুটি অনুদান বুথ স্থাপন করা হয়। সেখানে দর্শনার্থীরা স্বেচ্ছায় অনুদান দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান।

আয়োজকদের মতে, এবারের উৎসবে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, গবেষক, বিজ্ঞানী, সমাজকর্মী, গৃহিণীসহ বিভিন্ন পেশার মানুষ নৃত্যশিল্পী হিসেবে অংশ নিয়েছেন। তাঁদের অনেকেই জীবনে প্রথমবারের মতো বড় মঞ্চে নৃত্য পরিবেশন করেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালক সন্তানকে রেখে এক গৃহবধূ তাঁর কথিত প্রেমিকের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে
১৩ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুলাদী থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১৭ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের এক কর্মীকে সিট না দেওয়ায় হল প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
দৈহারী নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠ বডির ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খলিল ও বাবুল ফরাজিকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে