
বাংলাদেশ-ভারত আন্তসীমান্ত অপরাধ দমন, পুশ ইনসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিজিবির আহ্বানে বাউরা ইউনিয়ন সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ডাঙ্গাটারী ক্যাম্পের (বিওপি) নায়েব সুবেদার হারুন অর রশিদ ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ভারতের পক্ষে ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর অমৃতা প্রীতম ৫ সদস্যের নেতৃত্ব দেন।
বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮০১-এর ৭ নম্বর উপপিলারের একদিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা থানার ঝোংপাড়া সীমান্তের শূন্যরেখা। অপর দিকে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম সীমান্ত। দুই দেশের সীমান্তের এই শূন্যরেখায় ক্যাম্প কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বিজিবি সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশ ইনসহ আন্তসীমান্ত অপরাধ দমনে বিএসএফকে মাঠপর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে। পাশাপাশি সীমান্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হলে গুলি না চালিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করেন। এ সময় বিএসএফ সীমান্তে নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ এবং প্রাণহানি রোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আশ্বাস দেন। বৈঠকে সীমান্তে আন্তসীমান্ত অপরাধ দমনে একমত হন বিজিবি-বিএসএফ।
এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান বলেন, ‘সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে উভয় বাহিনীর মধ্যে প্রায়ই পতাকা বৈঠক হয়ে থাকে। আমরা তাদের (বিএসএফ) মনে করিয়ে দিই, সীমান্ত হত্যা যাতে না হয়। পুশ ইন যাতে না হয়। সীমান্তে যদি কোনো সমস্যা থাকে, এগুলো নিয়েও আলোচনা করা হয়।’

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৬ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে