
হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, ‘এ মামলায় পরোয়ানা মূলে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করছি।’
শুনানি শেষে আবেদন মঞ্জুর করে লতিফ সিদ্দিকীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে, বেলা ১টার দিকে তাঁকে ট্রাইব্যুনালের হাজির করা হয়। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় লতিফ সিদ্দিকীও আসামি।
ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার পর গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে গুলশান-১-এর নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। ট্রাইব্যুনালে আনার আগ পর্যন্ত তিনি ডিবি হেফাজতেই ছিলেন।

চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করেছেন সার্জন মো. আরিফ উল হাসান। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচারে টিউমারটি অপসারণ করা হয়। আজ শুক্রবার বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচার করা হয়।
২ মিনিট আগে
বিদ্যুৎ সংযোগ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রটির স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রসূতি ও গর্ভবতীদের চিকিৎসা না দিয়েই ফেরত পাঠানো হচ্ছে এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হচ্ছে। ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস করে তীব্র গরম থেকে বাঁচার চেষ্টা করছেন।
৯ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ও বিকেলে উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে।
১৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় কৃষকদের জন্য বিনামূল্যে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সাচার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এই উদ্যোগ কৃষিপণ্য সংরক্ষণ, ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষিকে আরও লাভজনক করতে সহায়ক হবে।
১৭ মিনিট আগে