
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবিতে জনসভা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন আমবাজার চত্বরে আয়োজিত এ জনসভায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জনসভা থেকে এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং কেডিসিপাড়া উচ্ছেদের দাবি জানানো হয়।
রহনপুর আম আড়তদার সমিতির সভাপতি শামীম রেজার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা ড. মিজানুর রহমান।
সভায় বক্তব্য দেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ ও আশরাফুল হক, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী নেতা আব্বাস আলী, পরিবহন শ্রমিক নেতা রবিউল ইসলাম বাচ্চু এবং রহনপুর আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
জনসভায় বক্তারা কেডিসিপাড়ার বস্তি উচ্ছেদের দাবি জানিয়ে বলেন, এলাকার পরিবেশ স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের আহ্বান জানান তাঁরা।
রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং মাদক ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ বিরোধী কমিটি গোমস্তাপুর উপজেলার আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, আমাদের লোকজনের উপরে হামলা ও ইউএনওর গাড়িতে হামলার ঘটনায় ৬২ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ৬০ জনকে আসামি করে থানায় মামলা করলাম। কিন্তু পুলিশ এখন পর্যন্ত ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। বাকিদের এখনো গ্ৰেপ্তার করতে পারেনি। তিনি আরও বলেন, পুলিশসহ স্থানীয় প্রশাসনের সদিচ্ছার অভাবের কারণে মাদককারবারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাচ্ছে। যার কারণে, বস্তি কেডিসিপাড়া উচ্ছেদ করা যাচ্ছে না।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে ইউএনওর গাড়িতে হামলা ও ব্যবসায়ীদের মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও বলেন, বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। তারা যখন প্রয়োজন মনে করবে, তখন এ বিষয়ে পদক্ষেপ নেবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো খবর পুলিশের কাছে নেই।

বিএনপি নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
১৮ মিনিট আগে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।
২৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।
৩২ মিনিট আগে
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১ ঘণ্টা আগে