
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদকে বরিশাল জেলা আইনজীবী সমিতি অবাঞ্ছিত ঘোষণা করেছে। একটি অনুষ্ঠানে আইনজীবীদের ‘টাউট-বাটপার’ মন্তব্য করে তাঁর দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নজরে এলে আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে জেলা আইনজীবী সমিতি সংবাদ সম্মেলনে ফরহাদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ সময় তাঁর বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়ে আইনজীবী নেতারা বলেছেন, ফরহাদকে তাঁরা কোনো আইনি সহায়তা দেবেন না।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান বলেন, ‘ফরহাদ আইনজীবীদের কটূক্তি করে বলেছেন—“ওকালতি যাঁরা করেন, তাঁরা টাউট-বাটপার হয়।” এ বক্তব্যে সারা দেশের আইনজীবীরা ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছেন। তাঁকে বরিশালের আইনজীবীরা কোনো আইনি সহায়তা দেবেন না।’
জানা গেছে, গতকাল বুধবার জেলার বাবুগঞ্জ উপজেলায় অনুষ্ঠানে ফরহাদ আইনজীবীদের নিয়ে এই মন্তব্য করেন। তিনি বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য।
অভিযোগ প্রসঙ্গে ফরহাদ বলেন, ‘বাবুগঞ্জ উপজেলায় একটি সভায় আমি বলেছি যে আমার এলাকার একটি হত্যা মামলায় জামিন করাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম দুই লাখ টাকা নিয়েছেন। কিন্তু ওই অ্যাডভোকেট জামিন করেননি। শ ম রেজাউলের সমালোচনা করতে গিয়ে অসাবধানবশত অ্যাডভোকেট শব্দটি উচ্চারণ করেছি। এ জন্য আমি দুঃখ প্রকাশও করেছি।’
ফরহাদ পাল্টা অভিযোগ করেন, তিনি ওই কথাগুলো বলেছেন বাবুগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের একটি সভায়। একই আসনে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন মনোনয়নপ্রত্যাশী। জয়নুলের ষড়যন্ত্রে বরিশালের আইনজীবীরা এসব করছেন।

গত বুধবার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরপর সময় বাড়ার সঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকে। অসুস্থ শিক্ষার্থীদের বেশির ভাগই বমি, পাতলা পায়খানা ও পেটব্যথার সমস্যায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকেরা হলে গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন...
৭ মিনিট আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি পারিবারিক কবরস্থানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কবরস্থানের সীমানাঘেরা জালের বেড়া, সাইনবোর্ড ও গাছপালা নষ্ট করা হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
১১ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবার পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, বিভিন্ন প্রাণী মরদেহটি কামড়ে ক্ষতবিক্ষত করেছে।
১৩ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাস বয়সী এক অসুস্থ মেয়েশিশুকে ফেলে রেখে পালিয়ে গেছেন অজ্ঞাতনামা এক নারী। ওই শিশুকে বর্তমানে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়নি।
১৯ মিনিট আগে