
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আবুল কালাম জহির (৫০) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর এলাকায় (মোস্তাফার দোকান) এই ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম জহির ওই ইউনিয়নের পশ্চিম লতিফপুর এলাকার মুনছুর আহমেদের ছেলে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, নিহত জহিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তারের অভিযান চলছে।
তিনি বলেন, মাদক কারবার ও অন্তর্কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বরগুনার তালতলী উপজেলার ৯টি খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সদস্য ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু ও তাঁর লোকজন খালগুলো খনন করছেন। দায়সারা খনন করে খালের বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে; যাতে খাল খননের অনিয়ম ধরা না পড়ে।
২ ঘণ্টা আগে
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দোল খাচ্ছে আমের মুকুল। সোনালি মুকুলে ভরে উঠেছে আমবাগানগুলো। তবে আবহাওয়া বিরূপ হলে আমের ফলন কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। সেই সঙ্গে বাগান চাষে বাড়ছে উৎপাদন খরচ। তাই আম বিক্রি করে উৎপাদন খরচ উঠিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে...
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দোকান ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে ফুটপাত ছাড়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (মো. আবুল হাসনাত)। নির্বিঘ্নে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলকারীদর গত ২৫ ফেব্রুয়ারি তিনি এই আলটিমেটাম দিয়েছিলেন।
২ ঘণ্টা আগে
গতকাল মেলায় প্রবেশ করতেই ঢাকের মৃদু আওয়াজ। রমনা কালীমন্দিরের দিকে বেশ ভিড়। সেখানে উপস্থিত লোকজনের পরনে নতুন জামাকাপড়। অনেকের মুখে আবিরের রং। দোলযাত্রায় আসা পুণ্যার্থী তারা। সেখান থেকে দুই তরুণী মেলায় ঢুকে পড়লেন হাতে আবির নিয়ে। খানিক মাখিয়ে দিলেন বন্ধুদের। আবিরের সেই রং যেন ছড়িয়ে পড়ল পুরো মেলায়।
৩ ঘণ্টা আগে