
বরিশালের আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিসে মদের বোতল পাওয়া গেছে। এ ঘটনায় অফিসপাড়ায় তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, উপজেলা মৎস্য অফিসে বসে দীর্ঘদিন ধরে মদ্য পান করছেন অফিসের কর্মকর্তারা। আজ সোমবার দুপুরে অফিসে বসে পান করে রাখা ম্যাজিক মোমেন্ট (গ্রিন ভদকা) নামের একটি মদের বোতল পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে অফিসের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসে এ ধরনের কার্যকলাপ চালাচ্ছিলেন অসাধু কর্মকর্তারা। স্থানীয় সচেতন মহল জানায়, কোনো সরকারি অফিসে এভাবে মদের ব্যবহার মেনে নেওয়া যায় না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।
জানতে চাইলে মৎস্য অফিসের অফিস সহায়ক মো. রাজিব হোসেন কর্মকর্তাদের দোষ নিজের ঘাড়ে নিয়ে বলেন, ‘আমি একটি ভাঙারি দোকান থেকে পানি খাওয়ার জন্য মদের বোতলটি এনেছি। তবে এখনো বোতলটি ব্যবহার করা হয়নি।’
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক আজকের পত্রিকাকে বলেন, অফিসে মদের বোতল থাকা কোনোভাবেই কাম্য নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবলের শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। তাঁর গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
১৮ মিনিট আগে
বগুড়ায় রবিন হোসেন (২৮) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীদের আরেক পক্ষ। গতকাল রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে।
২৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় লিটন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। গতকাল রোববার রাত ১১টা ৩৫ মিনিটে আগুনের খবর পায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে...
২ ঘণ্টা আগে