বরিশাল শিক্ষা বোর্ড

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৩১৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৭৯ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। এতে পুনর্নিরীক্ষণের আবেদন করা প্রতি ১০০ জনের প্রায় ২৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।
আজ বৃহস্পতিবার খাতা পুনর্নিরীক্ষণের এই নতুন ফল প্রকাশ করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১৭ হাজার ২৮৩ জন এসএসসি পরীক্ষার্থী মোট ৫০ হাজার ২৯৩টি উত্তরপত্রের পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে ১ হাজার ৫ জনের গ্রেড পয়েন্ট উন্নত হয়েছে এবং নম্বর পরিবর্তন হয়েছে ৩ হাজার ১১৮ জনের। ফেল থেকে পাসের হার আবেদনকারীদের মধ্যে শূন্য দশমিক ৪৬ শতাংশ, নতুন করে জিপিএ-৫ পাওয়ার হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। গ্রেড পয়েন্ট পরিবর্তনের হার ৫ দশমিক ৮২ শতাংশ এবং নম্বর পরিবর্তনের হার ১৮ দশমিক ৪ শতাংশ।
এর আগে গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে বরিশাল বোর্ডে সার্বিক পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ। এবার ১ হাজার ৫১৫টি স্কুল থেকে ২১৬টি কেন্দ্রে ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করে ৪৮ হাজার ৫৫৫ জন। পুনর্নিরীক্ষণের ফলে এই পাসের হার বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সঙ্গে তাঁর ছেলে সুমনের কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তাঁর সমর্থক সুমন ও মনা তালুকদারসহ ৮-১০ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সুমন সিকদারের এলোপাতাড়ি আঘাত করেন।
৩ ঘণ্টা আগে
ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগে