
বগুড়া থেকে নাটোর হয়ে ভারতগামী ক্রিল ল্যান্ডার উইবার (২৪) নামের এক জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট দিয়েছেন এক যুবক। নাটোর রেলস্টেশন থেকে ব্যাগটি চুরির ঘটনা ঘটেছে। ক্রিলের ব্যাগে ছিল অ্যাপল ব্র্যান্ডের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত ব্যবহারসামগ্রী। ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন তরুণ এই পর্যটক।
আজ বুধবার রাতে ব্যাগটি ফিরে পেতে নাটোর সদর থানায় আসেন ক্রিল। তিনি এ নিয়ে নাটোর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে, একজন জার্মান পর্যটকের ব্যাগ হারানোর ঘটনা জানতে পেরে সেখানে সংবাদকর্মীরা পৌঁছান। ক্রিল এ সময় ইংরেজিতে পুরো ঘটনার বর্ণনা দেন।
ক্রিল জানান, দক্ষিণ এশিয়ার পর্যটনসমৃদ্ধ স্থানগুলো ভ্রমণের অংশ হিসেবে সম্প্রতি তিনি ঢাকায় আসেন। তিনি আজ দুপুর পর্যন্ত বগুড়ার মহাস্থানগড়সহ ঐতিহাসিক স্থাপনা ঘুরেছেন। বেনাপোল হয়ে ভারত যাওয়ার উদ্দেশে ট্রেনযোগে বগুড়া থেকে দক্ষিণের ট্রানজিট পয়েন্ট নাটোরে বিকেলে বেলায় এসে পৌঁছান ক্রিল। পরিকল্পনা ছিল তিনি নাটোর থেকে সড়কপথে বেনাপোল পৌঁছাবেন।
ক্রিল জানান, বিকেল ৫টায় নাটোর রেলস্টেশনে নেমে বিশ্রামাগারে প্রবেশ করেন তিনি। এ সময় সেখানে অবস্থানকারী এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। কিছুক্ষণ পর ক্রিল নিজের ব্যাগটি সরল বিশ্বাসে ওই যুবকের কাছে রেখে এটিএম থেকে টাকা উত্তোলনের জন্য স্টেশনের বাইরে আসেন। কিছু সময় পর ফিরে এসে ক্রিল দেখেন সেখানে ওই যুবক ও তাঁর রেখে যাওয়া ব্যাগটি নেই। এ সময় তিনি খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি জানাজানি হয়। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি তিনি।
ক্রিল আরও জানান, ফোনের আই ক্লাউড তথ্য অনুযায়ী তাঁর ল্যাপটপের আই ক্লাউড লোকেশন আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় দেখাচ্ছিল।
এদিকে, ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ক্রিল। পরে তাঁকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে সহায়তার অপেক্ষায় থাকতে দেখা যায় তাঁকে। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন ক্রিল।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার মধ্যে চুরি হওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা লোকেশনে পুলিশ পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে পর্যটকের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৫ মিনিট আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
২ ঘণ্টা আগে