
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে সোহেল রানা (৪০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাত্রদল নেতার নেতৃত্বে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে ধামুরা বাজারে প্রকাশ্যে এ হামলা হয়। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে জানা গেছে। হামলার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, ‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু। যারে যেখানে ভালো লাগবে তারে সেখানে কোপামু।’ তবে ওই যুবকের নাম বা পরিচয় শনাক্ত করা যায়নি।
ভিডিওতে আরও দেখা গেছে, সড়কের ওপর পড়ে থাকা রক্তাক্ত একজনকে পাঁচ-ছয়জন যুবক নির্মমভাবে পেটাচ্ছেন। সেখানে এক নারীকে আহাজারি করতে শোনা যায়। নির্যাতনের শিকার সোহেল রানা (৪০), তাঁর বাবা আবু বক্কর (৭০) ও স্ত্রী নেহারু বেগমকে (৩০) বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার নেতৃত্ব দেওয়া ধামুরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির ব্যাপারীও একই হাসপাতালে ভর্তি। নির্যাতনের শিকার সোহেল শোলক ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
তিনি জানান, ধামুরা বাজারে তাঁর কাঠ, স্যানিটারি রিং-স্ল্যাব বিক্রি ও চায়ের দোকান আছে। হামলাকারীরা তাঁর প্রতিবেশী। তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিল। টাকা না দেওয়ায় বুধবার বিকেলে বাজারের দক্ষিণ পাশে ধামুরা-উজিরপুর সড়কে তাঁর দোকানের সামনে তাঁকে নির্মমভাবে পেটানো হয়। তাঁকে রক্ষা করতে গেলে বাবা আবু বক্কর ও স্ত্রী নেহেরু বেগম হামলার শিকার হন। আহত হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হওয়ার পর হামলাকারীরা তাঁর চায়ের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
তবে অভিযুক্ত সাব্বিরের বাবা সেলিম ব্যাপারীর দাবি, পাশাপাশি বসতবাড়ি হওয়ায় সোহেল তাঁর ২ শতাংশ জমি দখলে রেখেছেন। এ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। বুধবার বিকেলে তাঁর (সেলিম) স্ত্রী বিরোধীয় জমিতে গেলে সোহেল হামলা করে। মাকে আঘাতের খবর পেয়ে সাব্বির ঘটনাস্থলে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। এ খবর জানতে পেরে সাব্বিরের ঘনিষ্ঠজন ছাত্রদলের কর্মীরা সোহেলকে পিটিয়েছেন।
এ ব্যাপারে উজিরপুর থানার ওসি আ. সালাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে বুধবার বিকেলে ধামুরা বাজারে দুই পক্ষের মারামারি হয়েছে। এক পক্ষের আহত সাব্বিরের পিতা সালাম ব্যাপারী পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
অপর পক্ষের সোহেল রানা মামলা করবেন বলে জানিয়েছেন। ভিডিও চিত্র দেখে পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘আগে এজাহার করতে হবে।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৪ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে