
বগুড়া শহরে স্পিকার বক্স ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ড্রয়ার থেকে ২ হাজার ১০০টি ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২)। তিনি বগুড়া শহরের নিশিন্দারা ধমকপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়সংলগ্ন কাজী ওয়াকফ টাওয়ারের উত্তর পাশের সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি মাঝারি আকারের স্পিকার বক্সসহ আব্দুল্লাহ আল রাহাত মামুনকে আটক করা হয়। পরে স্পিকার বক্স থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ২০টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলোর ভেতর থেকে ২ হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘আলামিন ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কস’-এ আরও ইয়াবা মজুত রাখার কথা জানান। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে চারমাথার ভবেরবাজার এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একটি ড্রয়ার থেকে আরও ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে বগুড়া শহরের বিভিন্ন মাদকসেবীর কাছে ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে গত ৮ বছর ধরে অবস্থান করছিল একপাল হাতি। তাদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিল দুই উপজেলার বাসিন্দারা। চলতি বছরের এপ্রিলে চারটি হাতি বাঁশখালী বনে ফিরে গেলে মানুষের মনে স্বস্তি ফেরে। তবে তিন মাস পর আবার একটি হাতির লোকালয়ে এসে তাণ্ডব চালিয়েছে।
২১ মিনিট আগে
রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার চঞ্চল মোল্লাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চঞ্চল মোল্লা এলাকায় শুটার চঞ্চল নামে পরিচিত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার আদেশ দেন...
১ ঘণ্টা আগে
২২ জুলাই রাতে ধর্ষণের শিকার গৃহবধূ তাঁর ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মালয়েশিয়াপ্রবাসী আরিফ জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। পরে তাঁকে মারধর ও একপর্যায়ে ধর্ষণ করে পালিয়ে যান তিনি।
১ ঘণ্টা আগে
‘অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিলেন। বিএনপি একটিবারের জন্য বলেনি বাকি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বাকিগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও যাচাই-বাছাই শেষে বাকিগুলোও আইনে পরিণত করবে এই সরকার।’
২ ঘণ্টা আগে