Ajker Patrika

শজিমেক হাসপাতালের সামনে ভুয়া চিকিৎসকের চেম্বার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২২: ০১
শজিমেক হাসপাতালের সামনে ভুয়া চিকিৎসকের চেম্বার
শজিমেক হাসপাতালের সামনে কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে চেম্বার খুলে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগে একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, আব্দুল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। তবে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ সনদ তাঁর ছিল না। চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা ও অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়ার দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা সাজ্জাদ-উল-হক। জেলা পুলিশের একটি দল অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার নামে প্রতারণা রোধ ও অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত