নরসিংদীর বেলাবতে মাদক সেবনের অভিযোগে শামসুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলা সদরের মাটিয়ালাপাড়া এলাকার একটি বাগানবাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, মাটিয়ালাপাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে বাদল (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালাপাড়া এলাকার একটি বাগানবাড়িতে পুলিশ কনস্টেবল শামসুল ইসলামসহ কয়েকজন মাদক সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘেরাও করে তাঁদের আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন ‘রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে মাদক ঠেকাবে কে?’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই যখন মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে, তখন সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী কার্যক্রম নিয়ে আস্থার সংকট তৈরি হয় বলে মনে করছেন অনেকে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, এর আগে গত ২৭ এপ্রিল বেলাব উপজেলার খামারেরচর এলাকা থেকে মো. জীবন মিয়া (২৮) নামে আরেক পুলিশ কনস্টেবলকে ৫০০টি ইয়াবাসহ আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং বেলাব থানায় কর্মরত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে এক যাত্রীকে কুপিয়ে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাক আহম্মেদ (৪১) নামে ওই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
৬ মিনিট আগে
খুলনার রূপসা উপজেলা যুবদলের কর্মী ফখরুল ইসলাম হত্যা মামলায় ইব্রাহিম ওরফে কাটাপ্পা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে সোমবার (১৭ আগস্ট) রাতে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন খুলনার সিনিয়র জুডিশিয়াল আদালত-২-এর বিচারক অপূর্ব বালা...
১৭ মিনিট আগে
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৮ মিনিট আগে
একসময় টাঙ্গাইল শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ভাসানী হল। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এখন জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই ভাসানী হলে নেই প্রাণচাঞ্চল্য। এই হল এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত। এর বারান্দায় বসছে পানের দোকান। এর চত্বর দখল করেছে ট্রাকস্ট্যান্ড। বসে মাদকের আড্ডা।
৬ ঘণ্টা আগে