
শ্রমিকের আকাশছোঁয়া মজুরি। পকেটে টাকা না থাকায় জমির পাট কাটতে না পেরে চরম হতাশায় দিন পার করছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার দরিদ্র কৃষক মো. আলতাফ বিশ্বাস। চোখের সামনেই জমিতে নষ্ট হতে বসেছিল তাঁর কষ্টে ফলানো সোনালি আঁশ। ঠিক এমন সংকটের মুহূর্তে এগিয়ে এল শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি।
গতকাল বৃহস্পতিবার সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামে এক ব্যতিক্রমী ও মানবিক ঘটনা ঘটে। সদর ইউনিয়ন ভিডিপি দলনেতা মনিরুল ইসলামের নেতৃত্বে আনসার-ভিডিপির একদল স্বেচ্ছাসেবী সদস্য সকালে ওই কৃষকের জমিতে নেমে পড়েন। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাঁরা জমির সমস্ত পাট কেটে দেন।
এমন মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত কৃষক মো. আলতাফ বিশ্বাস কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বিপদের সময় আনসার-ভিডিপির ভাইয়েরা বিনা পারিশ্রমিকে আমার পাট কেটে দিয়েছেন। তাদের এই নিঃস্বার্থ সহযোগিতা আমি জীবনেও ভুলব না।’
আনসার-ভিডিপির এই উদ্যোগে চরম দুশ্চিন্তায় থাকা কৃষক পরিবারটিতে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি তাদের এই মানবিক কাজ স্থানীয়দের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম জানান, আনসার-ভিডিপি সব সময়ই জনকল্যাণে কাজ করে। জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন এবং উপজেলা কর্মকর্তা রিনা খাতুনের নির্দেশনায় তারা এই কৃষকের পাশে দাঁড়িয়েছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বলেন, ‘ভুক্তভোগী কৃষক নিজে আমাদের অফিসে এসে তাঁর অসহায়ত্বের কথা জানান। বিষয়টি জানার পর জেলা কমান্ড্যান্টের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশিক্ষক সুজন মিত্রকে সঙ্গে নিয়ে আমরা দ্রুত এই সেবামূলক ব্যবস্থা গ্রহণ করি।’

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মূল্যবৃদ্ধির গেজেট বাতিল, ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন চা-শ্রমিকেরা।
১৩ মিনিট আগে
সাইদুর রহমান বাচ্চু বলেন, মুক্তিযোদ্ধারা চেক বা অনুদান পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি। তাঁরা যুদ্ধ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য। তিনি আরও বলেন, ‘কোটা পাবে কি পাবে না—এ জন্য মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেননি। আজ কোটার কারণে মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে হচ্ছে।’
৩৪ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
১ ঘণ্টা আগে
পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে ইনডাকশন চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শহিমের স্ত্রী। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে