
বগুড়ার গাবতলীতে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে। স্থানীয় তেঁতুলগাছি বাজার দোকান মালিক সমিতির পাল্টাপাল্টি কমিটি গঠনের জেরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ নিয়ে এখনো উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
গতকাল শুক্রবার (২৯ মে) রাতে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে এ ঘটনা ঘটে।
গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, গতকাল রাত ১০টার পর উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মানিকের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী নেতা-কর্মীরা মধ্যকাতুলী গ্রামে হামলা চালান। তিনি বলেন, ‘তারা আমার বাড়িসহ যুবদল নেতা সাগর হোসেন, শহিদুল ইসলাম, বিএনপি কর্মী সামছুল আলম, আব্দুর রহিম ও আব্দুর রশিদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ভাঙচুর করে একটি শ্যালো মেশিনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে যুবদল নেতা সাগর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।’
যুবদল নেতা সাগর হোসেন বলেন, নুরুল ইসলাম মানিক অবসরপ্রাপ্ত সেনাসদস্য। ৫ আগস্টের পর তাঁতী দলে যোগ দিয়ে এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বাদশা মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু বক্করসহ আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা করেছেন।
উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মানিক বলেন, ‘তেঁতুলগাছি বাজারে আমার পৈতৃক দোকান দখল করতে আসেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও তাঁর লোকজন। এ সময় আমার লোকজন বাধা দিতে গেলে রনি নামের একজনকে মারধর করে জাহাঙ্গীরের লোকজন। এর জের ধরে বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।’
স্থানীয় বাসিন্দারা জানান, বায়েজিদ হোসেন চাঁনকে সভাপতি ও নুরুল ইসলাম মানিককে সাধারণ সম্পাদক করে গত ২ এপ্রিল তেঁতুলগাছি হাটসংলগ্ন দোকান মালিক সমিতির কমিটি গঠন করা হয়। এরপর ১৮ মে ৯৪ জন ব্যবসায়ীর উপস্থিতিতে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক করে তেঁতুলগাছি হাট-সংলগ্ন দোকান মালিক সমিতির পাল্টা কমিটি গঠন করা হয়। এর পর থেকেই দুই গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, তেঁতুলগাছি বাজারের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
৭ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
৮ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
৯ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৯ ঘণ্টা আগে