
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনী প্রচারণার শেষ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম।
সোমবার (৯ নভেম্বর) রাতে অ্যাডভোকেট আহম্মদ কবির করিম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘বৃহত্তর জনস্বার্থ, ইনসাফভিত্তিক রাজনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্বেচ্ছায় নিজের প্রার্থিতা প্রত্যাহার করছি।’
একই সঙ্গে তিনি ফটিকছড়ির ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ, জনগণ ও ন্যায়বিচারের পক্ষে শক্ত অবস্থান নিশ্চিত করতে সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে বিজয়ী করবেন।’
অ্যাডভোকেট কবির করিম আরও বলেন, অধ্যক্ষ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের প্রতীক। তাঁর নেতৃত্বেই ফটিকছড়িতে ইনসাফভিত্তিক সমাজ, টেকসই উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে বলে দৃঢ়ভাবে আশাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমু, সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান, রেজাউল করিমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতারা।

নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তা গাড়ি’র ধাক্কায় মুস্তাফিজুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার লালপুর ইউনিয়নের ছয় রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
পাবনা শহরে ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
২৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকার বেদে বহরে থাকেন ৫৪ বছর বয়সী ইস্রাফিল। প্রায় ৩৮ বছর ধরে পুকুর, ডোবা ও জলাশয়ে হারানো গয়না খুঁজে বেড়াচ্ছেন তিনি। তাঁর দাবি, বর্তমানে এই বহরে থাকা ১৬টি বেদে পরিবারের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি স্বর্ণডুবুরি পেশা ধরে রেখেছেন।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় চলন্ত যাত্রীবাহী বাসের নিচে মোটরসাইকেল ঢুকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় চাপা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে