
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। তাঁরা আমার বাসায় গত ঈদের দাওয়াত খেয়েছেন। মানিকগঞ্জের সাম্প্রতিক সম্প্রীতি দেশের যেকোনো জেলার তুলনায় ভালো রয়েছে। এই সম্প্রীতি ধরে রাখতে হবে।’
গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে সরকারি অনুদানের বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘মানিকগঞ্জে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন। পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার এই পরিবেশ ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে মোট ৭৫ টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে চালের বরাদ্দপত্র (ডিও) তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি খানম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নুরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রেস্তোরাঁর মালিকদের মতে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি বাড়লেও অতিরিক্ত চার্জ ও নানা ধরনের কর্তনের কারণে প্রকৃত মুনাফা কমে যাচ্ছে। ফলে বিক্রি বাড়ার সুফল তাঁরা পাচ্ছেন না। অন্যদিকে খাবারের মান বজায় রাখা, কর্মচারীদের বেতন দেওয়া ও ব্যবসাপ্রতিষ্ঠানের অন্যান্য ব্যয় বহনের দায়িত্ব তাঁদেরই নিতে হচ্ছে।
৩ মিনিট আগে
প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন ফজিলা বেগম ও জহিলা বেগম। হাঁটা শেষে তাঁদের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনেরা। কিন্তু সেই ফেরা আর হলো না। মহাসড়কে দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল দুজনেরই।
৬ মিনিট আগে
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। কিন্তু মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।’
২৫ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। শিশুদের নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা...
২৮ মিনিট আগে