
জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব ঠেকাতে শসাখেতে পেতে রাখা বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাকিব হোসেন (২৪) নামে এক টাইলসমিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসাখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সাকিব ওই এলাকার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর শসাখেতে শিয়ালের উপদ্রব ঠেকাতে চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। গতকাল শনিবার রাতে সাকিব অসাবধানতাবশত খেতের পাশ দিয়ে যাওয়ার সময় ওই বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
আজ সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসাখেতের মধ্যে বিদ্যুতের তারে প্যাঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে পাঁচবিবি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে যাত্রীবাহী বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো আটকে থাকায় প্রায় ১ ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
৪ মিনিট আগে
খাইরুল আমিনের বড় ভাই ও চরঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন অভিযোগ করেন, কারাগারে থাকা অবস্থায় তাঁর ভাই তিন দিন ধরে বুকে ব্যথার কথা জানালেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।
৭ মিনিট আগে
প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় প্রতিকার চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন গাইবান্ধার ৪১ জন নিয়োগবঞ্চিত প্রার্থী।
২২ মিনিট আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চন্দন দত্ত নামে এক চালক নিহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে