
সিলেটে প্রশাসনের অভিযানে ৭০টি ট্রাকে থাকা প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাথরগুলো নদীতে ফেলার প্রক্রিয়া চলছে।
সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে অবৈধভাবে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে বুধবার রাত থেকে অভিযান শুরু হয়। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত এসব পাথর উদ্ধারের তথ্য পাওয়া গেছে।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, উদ্ধারকৃত পাথরের বড় অংশ ধলাই নদীতে ফেরত দেওয়ার কাজ চলছে, যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ ফিরিয়ে আনা যায়।
এর আগে ‘সাদা পাথর’ থেকে লুট হওয়া পাথর উদ্ধার করে পুনঃস্থাপন এবং লুটপাট ঠেকাতে ৫ দফা সিদ্ধান্ত নেয় প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্তগুলো হলো, জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে; গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে; অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে; পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসা হবে; চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে।
সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দিবাগত রাতে পাথর উদ্ধার করে পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি পাথর যেন কেউ সিলেটের বাইরে নিয়ে যেতে না পারে, সে ব্যাপারে চেকপোস্ট করে তল্লাশি চালানো হচ্ছে।
সম্প্রতি প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে হারিয়ে যাওয়ার উপক্রম হয় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সাদা পাথরসহ সিলেটের পাথর কোয়ারিগুলো। পাথর লুটের ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

মামলার বাদী সরাসরি ভুক্তভোগী নন। এই মামলায় ভুক্তভোগীরা হলেন শ্রমিক। মালয়েশিয়ায় ৪ লাখ ৭৬ হাজার শ্রমিক যারা গিয়েছিলেন, তাদের কেউই মামলার বাদীকে টাকা দেননি। ভুক্তভোগীরা ১০১টি রিক্রুটিং এজেন্সির কাছে না গিয়ে অন্তত ৩ হাজার এজেন্সির কাছে...
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে অপহরণের শিকার চারজনকে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের জোরপূর্বক অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছিল। তাঁদের মধ্যে তিনজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা।
৩০ মিনিট আগে
সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির দুই সদস্য। তাঁরা হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার।
৪৩ মিনিট আগে
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ছয় দিন ভেসে থাকা রাবার বোট থেকে প্রাণে বেঁচে গ্রিস উপকূলে পৌঁছেছেন কিশোরগঞ্জের আবদুল কাদির। সাগর উপকূলের একটি আশ্রয়কেন্দ্রে ওঠেন কাদির। তিনি জেলার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের আবুল হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগে