Ajker Patrika

হাতে লেখা পোস্টকার্ডে মানিকগঞ্জ জেলা প্রশাসনের ‘চমক’

মানিকগঞ্জ প্রতিনিধি
হাতে লেখা পোস্টকার্ডে মানিকগঞ্জ জেলা প্রশাসনের ‘চমক’
মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হাতে লেখা পোস্টকার্ড। ছবি: আজকের পত্রিকা

ডিজিটাল যুগের বার্তাপ্রযুক্তির ভিড়ে ব্যতিক্রমী এক উদ্যোগে ‘চমক’ দেখিয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে হাতে লেখা পোস্টকার্ডের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে হারানো ঐতিহ্যকে নতুন করে সামনে আনতে জেলা প্রশাসনের প্রচেষ্টা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে।

জানা গেছে, জেলায় এক টাকা মূল্যমানের হাজারখানেক পোস্টকার্ড তৈরি করা হয়েছে। এসব কার্ডে হাতে লিখেছেন জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, এনডিসি ও অন্য কর্মকর্তারা। কার্ডগুলো বিভিন্ন উপজেলায় সরকারি ডাকযোগে পাঠানো হয়েছে এবং জেলা শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ স্লোগানে পয়লা বৈশাখ থেকে ৭ বৈশাখ পর্যন্ত মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের বিস্তারিত সূচিসংবলিত পোস্টকার্ড জেলার বিশিষ্ট নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, এই উদ্যোগ প্রমাণ করে—হাতে লেখা চিঠির আবেদন এখনো ফুরিয়ে যায়নি।

মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হাতে লেখা পোস্টকার্ড। ছবি: আজকের পত্রিকা
মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হাতে লেখা পোস্টকার্ড। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের বিশিষ্ট কবি ও শিক্ষক কল্পনা সুলতানা বলেন, এই পোস্টকার্ড হাতে পেয়ে শৈশবের স্মৃতি ফিরে এসেছে—এ যেন এক টুকরা কবিতা।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম বলেন, হাতে লেখা একটি বার্তা মানুষকে ভিন্নভাবে স্পর্শ করে। এই উদ্যোগ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আন্তরিকতার বন্ধন আরও দৃঢ় করবে।

জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা বলেন, ‘আমরা দিন দিন যান্ত্রিক হয়ে পড়ছি। চিঠির মাধ্যমে যে আত্মিক যোগাযোগ ছিল, তা বিলুপ্তপ্রায়। নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচয় করাতে এই উদ্যোগ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

কেন ব্যর্থ হলো ইসলামাবাদ সংলাপ, ইরান ও যুক্তরাষ্ট্র কে কী চায়

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইসলামাবাদ আলোচনা, ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত