রাজধানীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচ তলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন— দারোয়ান আমির হোসেন(৫৫) ও ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন (৫০)।
আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচে দেলোয়ার হোসেন ইলেকট্রিকের কাজ করছিলেন এবং তাকে সাহায্য করছিলেন আমির হোসেন নামে ওই ভবনের দারোয়ান। পরে ওয়ারিংয়ের কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন অচেতন হয়ে আন্ডারগ্রাউন্ডে পড়ে থাকেন। রাজমিস্ত্রি আন্ডারগ্রাউন্ডে গিয়ে দুজনকে দেখতে পান। পরে থানা-পুলিশকে খবর দিলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রকিবুজ্জামান তালুকদার আরও জানান, রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত দেলোয়ার হোসেনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার হাসনাবাদ এলাকার। তিনি সেখানকার মৃত আব্দুল বেপারীর ছেলে । অপরদিকে আমির হোসেনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার। তিনি মৃত মো. আলীর ছেলে।

অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে আউশ ধানসহ বিভিন্ন ফসলের মাঠ।
৬ মিনিট আগে
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন জাপানপ্রবাসী এক দম্পতি। তাঁদের অভিযোগ, ডাকাতেরা অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় জাপানযাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে পরিবারটির।
২২ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অপর এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
৪৪ মিনিট আগে