
রংপুরের পীরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামান প্লাজায় আয়োজিত সভায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাদি আল-আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ব্যবসায়িক ফোরামের সভাপতি এনামুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুনব্বী চৌধুরী পলাশ ও সমাজসেবক ও ব্যবসায়ী আমির খসরু। এ ছাড়া বক্তব্য দেন ঠিকাদার সেকেন্দার আলী, ব্যবসায়ী শাকিলসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে পূবালী ব্যাংক পিএলসি উপশাখার ক্যাশলেস সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা এ উদ্যোগের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং গ্রাহকবান্ধব আধুনিক সেবা চালুর মাধ্যমে অন্যান্য ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতায় পূবালী ব্যাংক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

বরিশালের বানারীপাড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর এবং গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে...
১৫ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বনবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় সবুজ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে