
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র্যাগিং করেছে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে করে এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ১৭ ব্যাচের এই শিক্ষার্থীরা ১৮ ব্যাচের সব ছেলে শিক্ষার্থীদের বিকেল সাড়ে তিনটার মধ্যে পাবনা পৌর সদরের বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে উপস্থিত হতে নির্দেশ দেন।
নবীন শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হলে ১৭ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী তাদের বিভিন্ন ভুল ধরতে থাকেন। অভিযোগ অনুযায়ী, তারা উচ্চ স্বরে কথা বলেন, গালাগাল করেন এবং মানসিকভাবে হেনস্তা করেন।
একপর্যায়ে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন মুশফিকুর রহমান তুহিন। তিনি প্রচুর ঘামতে থাকেন এবং প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। প্রথমদিকে সিনিয়ররা বিষয়টি গুরুত্ব দেননি বলে অভিযোগ রয়েছে। পরে তাঁর অবস্থার আরও অবনতি হলে রাত আটটার দিকে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক র্যাগিংয়ের ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশকে খবর দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ পাবনা জেনারেল হাসপাতালে উপস্থিত হন। ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থার উন্নতি না হলে রাত ১১টায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে ১৮ ব্যাচের একাধিক নবীন শিক্ষার্থী জানান, সিনিয়ররা তাদের মেসে ডেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং মানসিক চাপ সৃষ্টি করেন। তবে শারীরিকভাবে কাউকে নির্যাতন করা হয়নি। মুশফিক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ থাকায় মানসিক চাপের কারণে আরও অসুস্থ হয়ে পড়েন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফার্মেসি বিভাগের সিনিয়র ব্যাচের একাধিক শিক্ষার্থীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। তারা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, `আমরা হাসপাতালে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে র্যাগিংয়ের ঘটনার সত্যতা পেয়েছি। তদন্ত করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

টানা বৃষ্টির মধ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত ৪৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে গত তিন দিনেই শনাক্ত ১৬ জন। জুলাইয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমি নিবন্ধন-সংক্রান্ত তদন্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা, হামলাচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় মো. অরুণ ভূঁইয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে গ্যাস-সংকটে সিএনজিচালিত স্টেশনগুলোয় শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এই অবস্থায় আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।
১ ঘণ্টা আগে