
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ পেয়ে বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মনজুরুল ইসলাম মঞ্জু জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৫১৫, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে আইনজীবী মো. চাঁন মিঞা পেয়েছেন ৩ হাজার ৭৪, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে মো. রিজুওয়ানুল ইসলাম পেয়েছেন ৫৯৩ ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে রঘুনাথ চন্দ্র রায় পেয়েছেন ২ হাজার ২৬২ ভোট।
দিনাজপুর-১ আসনে (বীরগঞ্জ-কাহারোল) বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম সাড়ে ৫ ঘণ্টায় (বেলা সাড়ে ১১টা পর্যন্ত) দুই উপজেলার ১২৮টি ভোটকেন্দ্রে কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রগুলোতে বিপুল ভোটারের উপস্থিতি। বিশেষ করে নারী ও সনাতন ধর্মীয় ভোটারদের উপস্থিতি নজর কেড়েছে সর্বস্তরের জনগণের। ভোর থেকে ভোটারদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। অনেকে সপরিবারে ভোট দিতে আসেন।
প্রথমবারের মতো ভোট দিয়ে তরুণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তাঁরা ভোটকেন্দ্রে এসেছেন। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। তার সাথে দাড়িঁপাল্লা প্রতীকে ৮৪ হাজার ৫৩৮ ভোট নিয়ে হেরেছেন জামায়াত নেতা এডভোকেট মোহাম্মদ ছাইফুর রহমান।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে সব কয়টিতেই জয়লাভ করেছে বিএনপি প্রার্থীরা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৪২৮টি কেন্দ্রের ২ হাজার ৪৩৯টি কক্ষে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
২০ মিনিট আগে
পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯,২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
৩৩ মিনিট আগে