কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে নীল ও সাদা চেক গেঞ্জি এবং লাল রঙের হাফপ্যান্ট ছিল।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, চিংড়িজোন এলাকার বদরখালী ইউনিয়নের চিলখালী কাটাবুনিয়ার মাতামুহুরী নদীর পাড়ে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। এরপর বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। আজ শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শুক্রবার রাতে চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকায় মাতামুহুরী নদীর পাড়ে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে লোকজন নৌ পুলিশকে খবর দেয়। এরপর ওই দিন রাত সাড়ে ১২টার দিকে সুরতহাল করা হয়। অন্তত চার থেকে পাঁচ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘লাশের দেহে পচন ধরে চামড়া সাদা হয়ে গেছে। পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। দেহের ছেঁড়া কাপড় ছাড়া কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। যেখানে লাশটি পাওয়া গেছে, সেখানে মাতামুহুরী নদী ও মহেশখালী চ্যানেলে জোয়ার-ভাটা হয়। কোথাও থেকে লাশটি ভেসে আসতে পারে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত না হলে সেবা সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে