
হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর দিনমজুর আব্দুল জলিলের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় লোকজন নদে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন।
আব্দুল জলিল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের আবুল হাশেমের ছেলে। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী আকিল মিয়ার সঙ্গে দিনমজুর হিসেবে কাজ করতেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার আমুরোড হাট থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন জলিল। সন্ধ্যার দিকে কোটাবাড়ী এলাকায় সাঁতরে খোয়াই নদ পার হওয়ার সময় তিনি নিখোঁজ হন। কিছুক্ষণ পর গরুটি বাড়িতে ফিরে এলেও জলিল আর ফেরেননি। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তবে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ডুবুরি দল তাঁর কোনো সন্ধান পায়নি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্দুল জলিলের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উজিরপুরের শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।
১৭ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নির্মাণাধীন একটি সড়কের প্রায় পাঁচ হাজার ইট উধাও হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি গরুর খামার ও দুটি পুকুর থেকে এসব ইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে আহত মো. সালাহউদ্দিন সোহাগ (৩৮) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৩৯ মিনিট আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত—মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশের প্রয়োজন। ফ্যাসিবাদের সময়কার বিতর্কিত ভূমিকা কাটিয়ে পুলিশ এখন জনবান্ধব বাহিনী হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য।
১ ঘণ্টা আগে