
দেশের সিংহভাগ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস ভবন নির্মাণে ডিজাইন চূড়ান্ত হয়েছে। শুধু প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করার অপেক্ষা। কাস্টম ভবনসহ চট্টগ্রামে তিন আইকনিক ভবন নির্মাণ করা হবে। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মেলনে কক্ষে মতবিনিময়কালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব তথ্য জানান।
আবদুর রহমান খান বলেন, ‘চট্টগ্রামে আমরা তিনটি আইকনিক ভবন করার প্ল্যান নিয়েছি। একটি কাস্টম হাউস হবে। এটি অত্যন্ত নান্দনিক হবে। অপর দুটির মধ্যে রয়েছে কাস্টমস অ্যাকাডেমি ও কর ভবন। কর ভবন আগ্রাবাদে করা হবে।’
রাজস্ব আদায় বাড়াতে মাঠপর্যায়ে নজরদারির নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, ‘যেহেতু কাস্টম হাউস করতে হলে পুরোনো ভবন ভাঙতে হবে, সেহেতু কাস্টম হাউসের অ্যাকোমোডেশনের কী হবে, সে জন্য আমরা কয়েকটি জায়গা ভিজিট করেছি। আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এরিয়া দেখেছি। আমাদের ব্যবসায়ীদের অধিকাংশ আগ্রাবাদ এরিয়ায়।’ যত দিন কনস্ট্রাকশন কাজ না হয়, তত দিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাস্টম হাউস শিফট হবে বলেও মত দেন তিনি।
অনলাইনে রাজস্ব আদায়কারীদের হয়রানির বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদাবাজি ও থানার ওসির সঙ্গে উগ্র-আচরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
৯ মিনিট আগে
কৃষক ও খেতমজুরদের সমস্যা ও সংকট নিরসন, কৃষি উৎপাদন ব্যয় কমানো, ফসলের ন্যায্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক সমিতি। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
৯ মিনিট আগে
পুরান ঢাকার কলতাবাজারে একটি ছাত্রী মেস থেকে র্যাব পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করলে ওই শিক্ষার্থীকে না নিয়েই র্যাব সদস্যরা চলে যান বলে জানিয়েছে...
২১ মিনিট আগে
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিস না মানায় ২০ সদস্যের একটি পরিবারকে ২৩ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, তাঁদের সঙ্গে আশপাশের কেউ কথা বললে, তাঁদের অটোরিকশায় চড়লে কিংবা আয়-রোজগারের কাজে সহযোগিতা করলে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সালিসে।
১ ঘণ্টা আগে