
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদাবাজি ও ওসির সঙ্গে উগ্র-আচরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার উপজেলার জামপুর ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র-আচরণ ও হুমকি প্রদানের সুস্পষ্ট অভিযোগে জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতা কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সেক্রেটারি আজহারুল ইসলাম সানোয়ার ইতিমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বহিষ্কৃত মো. শুক্কুর আলীর কোনো অপকর্মের দায় দল নেবে না।
এ বিষয়ে উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, চাঁদাবাজি ও পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে লুৎফর রহমান (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির গোয়ালঘরের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে শাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘শাকসু পুনরুদ্ধার আন্দোলন’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চের
১০ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে দুটি টাইম বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ৩টার দিকে গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণস্থলের ৫০ গজ দূরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় রয়েছে।
২০ মিনিট আগে
রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে ওই এলাকার এক বাসিন্দা জানান— কিছুক্ষণ আগে এলাকায় ব্যাপক গোলাগুলি হয়েছে। পরে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়। সেখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় একজনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি পিস্তল...
২২ মিনিট আগে