
৯ মামলায় জামিনের পর অবশেষ কারামুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।
সাবেক বিচারপতি খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু এ তথ্য নিশ্চিত করে জানান, খায়রুল হকের দুই ছেলে কারাফটক থেকে তাঁকে ধানমন্ডির বাসায় নিয়ে গেছেন।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে একে একে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সব মামলায় তিনি জামিন পেয়েছেন।
সব শেষ বনানী থানার মামলায় ১০ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান খায়রুল হক। যা ১৭ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালতেও বহাল থাকে।

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় গলিত লোহা ছিটকে দগ্ধ চারজনের মধ্যে চীনা প্রকৌশলীসহ তিনজন মারা গেছেন। আহত এক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
১১ মিনিট আগে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবীর এই নির্দেশ দেন...
১২ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা ও সদর সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে সরকারি বালাম বইয়ের আট পৃষ্ঠা চুরি এবং তথ্য জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। মামলায় নাম উল্লেখ থাকা ললিত সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে কারাগারে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে