
নেত্রকোনার দুর্গাপুরে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বুধবার শহরের উৎরাইল এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে উৎরাইল এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা সড়কের জায়গা দখল করে ছিল। গত ১৬ মার্চ প্রথম ধাপে অভিযান শুরু হয়।
এ সময় নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, উপবিভাগীয় প্রকৌশলী পার্থপ্রতীম মিত্র, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন বলেন, ‘উৎরাইল বাজারের উভয় পাশে ৭০-৭১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এ ছাড়া অন্যান্য স্থানেও থাকা অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে।

শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুটি প্যানেল মুখোমুখি লড়াইয়ে নামছে। পরিচালনা পরিষদের ২০টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মনোনয়নপত্র দাখিল শেষে নির্বাচনের
৭ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশীদ বলেন, দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ কমিশনার সিএমপি সম্মেলনকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন।
১৫ মিনিট আগে
গত ৬ মার্চ দুপুরে বিক্রমশ্রী গ্রামে নিজ বাড়ি থেকে অটোরিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে তুবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পরদিন ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে চিকিৎসক ধারণা দেন, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্নও ছিল।
২০ মিনিট আগে
২৫ মণ (আনুমানিক) ওজনের একটি করাতি হাঙর ধরা পড়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা পিরোজপুরের কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে। আজ বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে মঠবাড়িয়া মাছ বাজারে হাঙরটি কেটে ৮ লাখ টাকায় বিক্রি করা হয়।
৩২ মিনিট আগে