
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে পাইপগানসহ মো. পিয়ার আলী (৩২) নামে একজনকে আটক করেছে বিজিবি। আজ সোমবার দুপুরে অস্ত্র আইনে একটি মামলা দিয়ে উদ্ধার করা পাইপগানসহ পিয়ার আলীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ঝিনাইগাতী উপজেলার নওকুচি কুচপাড়া গ্রামের ফজল হকের ছেলে। সোমবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় নকশী বিওপির টহলদল ঝিনাইগাতীর নওকুচি সীমান্ত এলাকা থেকে একটি পাইপগানসহ মো. পিয়ার আলীকে আটক করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধার অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, একটি দেশীয় পাইপগানসহ পিয়ার আলী নামে একজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁদপুরের কচুয়ায় ঘরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার বেরকোটা ইউনিয়নের মিয়াজী বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহত ফাতেমা বেগম মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।
১ মিনিট আগে
ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ জুন) বেলা আড়াইটার দিকে ঝালকাঠি জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকির, জেলা
৫ মিনিট আগে
কিশোরগঞ্জের তাড়াইলে চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তরাসহ একটি চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয় ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা।
৮ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে সোমবার ভোরে ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ বলে অভিযোগ উঠেছে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা ও নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার।
১৪ মিনিট আগে