
মাগুরা পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা বড়ি, চার বোতল ফেনসিডিল ও মাদক কারবারের ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কলেজপাড়া এলাকার স্বপ্ন বিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মো. মোস্তফা শেখের ছেলে। তিনি ওই কক্ষে থাকতেন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ইমামীম মুবীন সরকার সুমন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া সেখান থেকে চারটি ল্যাপটপ, টাকা গণনার একটি মেশিন, একটি প্রেস বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৬-এর দাবি, মাদক কারবারের মূল হোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনিও ওই কক্ষে থাকতেন। অভিযান টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান বলে জানায় এসআরবি-৬।
কোম্পানি কমান্ডার আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার রাশেদ শেখকে উদ্ধার করা আলামতসহ মাগুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে এনা পরিবহনের একটি বাসের পেছনে হানিফ পরিবহনের আরেকটি বাসের ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসের দরজা ভেঙে তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২৯ মিনিট আগে
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘তদন্ত কমিটি ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে তারা তিনটি সুপারিশ করেছে। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। অধিকতর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে।’
৩৩ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় পুলিশের বিশেষ অভিযানে রাজু মোড়ল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার রামনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, নিজেদের সৎ, দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা যেন কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা মানুষের চিন্তা, বিবেক
৩৯ মিনিট আগে