
এবার কোরবানির হাট কাঁপাবে দিনাজপুরের সম্রাট! আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সুঠাম দেহের এই ষাঁড়কে। ধূসর রঙের ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট ও উচ্চতা ৫ ফুট। ওজন ৩০ মণ অর্থাৎ ১ হাজার ১২৫ কেজি। ভালোবেসে মালিক এর নাম রেখেছেন ‘সম্রাট’। সম্রাটের মতোই এর ভাবভঙ্গি। যত্নআত্তিও করতে হয় সম্রাটের মতোই। মালিকের আশা, সম্রাটকে বিক্রি করবেন ১২ লাখ টাকায়।
শান্ত স্বভাবের শাহিওয়াল-ফ্রিজিয়ান ক্রস জাতের এই ষাঁড়কে দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার দিয়ে নিজের বাড়িতে লালন-পালন করেছেন দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার শেষ সীমানার হামিদপুর ইউনিয়নের মধ্যদুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক। তিনি পেশায় একজন ব্যবসায়ী। শুধু সম্রাট নয়, উন্নত জাতের আরও ১০টি গরু লালন-পালন করেছেন তিনি। ব্যবসার পাশাপাশি শখের বসে গরু পালন করছেন আব্দুর রাজ্জাক।
রাজ্জাকের ছোট ভাই মাহাবুবসহ পরিবারের অন্য সদস্যরা বলেন, সন্তানের মতো করেই সম্রাটকে লালন-পালন করা হচ্ছে। পরিবারের সবাই মিলে যত্ন দিয়ে তাকে বড় করা হয়েছে। সম্রাট নামে ডাক দিলে ষাঁড়টি সাড়া দেয় এবং ঘুরে তাকায় বলে দাবি করেন তাঁরা। বড় মায়ায় পড়ে গেছেন তাঁরা সম্রাটের প্রতি।
রাজ্জাকের খামারে প্রায় দুই বছর আগে শাহিওয়াল জাতের গাভি থেকে জন্ম নেয় সম্রাট। জন্মের পর সম্রাটকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খড়, ঘাস, ছোলা, মসুরের ডাল ও ভুসি, ভুট্টার আটা, খুদের ভাত, খৈল, ধানের গুঁড়া ও চিটা গুড় খাইয়ে লালন-পালন করা হচ্ছে। মাঝেমধ্যে কাঁচা কলা, গাজর, আপেল, কাঁঠাল, বাঁধাকপিসহ বিভিন্ন মৌসুমি ফলও খাওয়ানো হয়। থাকার জায়গায় ২৪ ঘণ্টার জন্য ফ্যান রয়েছে। বিদ্যুৎ না থাকলে হাতপাখা দিয়েও সম্রাটকে বাতাস করতে হয়। প্রতিদিন তিন-চারবার গোসল করাতে হয়। এতে প্রতিদিন খরচ হয় ৮০০ থেকে এক হাজার টাকা। বিশালাকৃতির ষাঁড়টি হাটে আনা-নেওয়া করা কষ্টকর, তাই বাড়ি থেকেই সম্রাটকে বিক্রি করতে চান বলে জানান রাজ্জাক।
রাজ্জাক জানান, নিজের সন্তানের মতো অনেক যত্নে সম্রাটকে লালন-পালন করেছেন তিনি। সম্রাটকে বিক্রি করতে তাঁর কষ্ট হবে খুবই। তারপরও এর দাম হেঁকেছেন ১২ লাখ টাকা। তবে আলোচনাসাপেক্ষে এর কিছুট কমবেশি হতে পারে।

স্বাধীনতা পদকপ্রাপ্ত বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও সংবিধানের অন্যতম প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তাঁর নিজ এলাকা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা...
৬ মিনিট আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী আরজুদা করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দেননি আদালত। আজ বৃহস্পতিবার দুজনের করা আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ...
২৪ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মাথায় বরফভর্তি বোতল দিয়ে আঘাত করার অভিযোগে করা মামলায় অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের একটি রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৩ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগে