
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে প্রায় ২৫টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মান্নান শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে গাছ কাটা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আজ বৃহস্পতিবার সকালেও গাছ কাটার কাজ চলতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা শুভঙ্কর দাসসহ কয়েকজন জানান, কেটে ফেলা প্রতিটি মেহগনি গাছের আনুমানিক বাজারমূল্য ২৫ থেকে ৪০ হাজার টাকা। তাঁদের দাবি, স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তাকে ম্যানেজ করেই এই গাছগুলো কাটা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, এর আগেও গাছগুলো কাটার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেবার স্থানীয়দের বাধার কারণে তা সম্ভব হয়নি।
অভিযুক্ত মান্নান শেখ বলেন, ‘গাছগুলো আমার জমির ওপর রয়েছে। তাই আমি গাছ কেটেছি।’
খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, জমিটি মাপা হলেও গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু বলেন, রাস্তার পাশের গাছ কাটা এর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে নতুন করে কীভাবে গাছ কাটা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, রাস্তার পাশের গাছ কাটার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে