সাভারে ফুটপাত দখলে বাধা

ঢাকার সাভারে মহাসড়কসহ ফুটপাতে ভাসমান দোকান বসাতে বাধা দেওয়ায় ইট দিয়ে আঘাত করা হয়েছে এক আনসার কর্মকর্তার চোখে। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আরেক আনসার সদস্যের। এ ছাড়া হামলায় আরও চার আনসার সদস্য আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে হকারেরা এই হামলা চালান বলে জানা গেছে।
আহত ব্যক্তিরা হলেন আনসার ও ভিডিপির প্লাটুন কমান্ডার মো. শামসুজ্জামান (২১) এবং সদস্য মো. মুন্না (২৩), মো. মাহিন (২০), বরকতউল্লাহ মামুন (২৬), রিয়াদ (২২) ও তৌহিদুল ইসলাম (২১)।
প্লাটুন কমান্ডার মো. শামসুজ্জামানের দুই চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান। শামসুজ্জামানের চোখে গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলামও। তাঁকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে হকারেরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কসহ ফুটপাতে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করছিলেন। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছিল। দুর্ভোগের শিকার হতেন পথচারীরা। এসব কারণে মাস দেড়েক আগে বাসস্ট্যান্ড এলাকা থেকে হকার উচ্ছেদ করা হয়। এর পর থেকে সকালে ২০ জন আনসার সদস্য এবং বিকেলে আরও ২০ জন বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। আনসার সদস্যদের দায়িত্বে থাকতেন একজন করে প্লাটুন কমান্ডার।
হামলার শিকার আহত আনসার সদস্য বরকাতুল্লাহ মামুন বলেন, ‘আমিসহ ২০ জন আনসার সদস্য বিকেলের পালায় ডিউটি করছিলাম। নিউমার্কেটের সামনে হকারেরা ফুটপাত ও মহাসড়ক দখল করে ভাসমান দোকান বসিয়েছে, এমন তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে প্লাটুন কমান্ডার শামসুজ্জামানের নেতৃত্বে ১৪ থেকে ১৫ জন আনসার সদস্য ঘটনাস্থলে যাই। সেখানে যাওয়ার পরপরই চাপাতি, রড, লাঠি ও ইট হাতে থাকা ৪০ থেকে ৫০ জন হকার আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের হাতে শুধু লাঠি থাকায় তাদেরকে প্রতিহত করতে পারিনি। ফলে তারা একতরফা হামলা চালিয়ে আমাদের আহত করে। হামলার সময় তারা রড, লাঠি ও ইট দিয়ে আমাদের আঘাত করে।’
মামুন আরও বলেন, ‘হকারদের রডের আঘাতে আমার চোখের ওপরে কেটে যায়। অল্পের জন্য চোখ দুটি বেঁচে গেছে। তবে ইটের আঘাতে প্লাটুন কমান্ডার শামসুজ্জামানের চোখে মারাত্মক জখম হয়েছে। মাথা ফেটে গেছে আমার সহকর্মী মুন্নার।’
সাভার ল্যাব জোন হাসপাতালের ব্যবস্থাপক ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনার পর আহত ছয় আনসার সদস্যকে আমাদের হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত প্লাটুন কমান্ডার শামসুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মুন্নাকে স্থানান্তর করা হয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদের আমাদের হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
ল্যাব জোন হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, প্লাটুন কমান্ডার শামসুজ্জামানের দুই চোখেই মারাত্মক আঘাত লেগেছে। আঘাতের কারণে আপাতত তিনি দেখতে পাচ্ছেন না।
সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘হকারেরা ইট দিয়ে প্লাটুন কমান্ডার শামসুজ্জামানের দুই চোখ থেঁতলে দিয়েছে। তাঁর চোখের পরিণতি কী হবে, তা এখনই বলা যাচ্ছে না।’
এ বিষয়ে কথা বলার জন্য সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। একই ঘটনায় ১৮টি গরুও আক্রান্ত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার রসুলপুর গ্রামের ফসলি মাঠে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।
১৫ মিনিট আগে
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘বর্তমান সরকার চাচ্ছে রেলকে জনপ্রিয় করে তুলতে, যেহেতু রেলের জনপ্রিয়তা রয়েছে, চাহিদাও রয়েছে। কিন্তু আমাদের সরকার যেভাবে মানুষকে সেবা দিতে চায়, সেই সেবা দেওয়ার জন্য আমাদের যে ধরনের সাপোর্ট দরকার, লোকোমোটিভ...
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁর মরদেহ মাদারীপুরের গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা। পরে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
২২ মিনিট আগে
ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলায় এক ব্যক্তির সঙ্গে জুয়ার টাকা নিয়ে বিরোধের জেরে তাঁর ৯ বছরের এক ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় নূর মুহাম্মদ খোকন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে