Ajker Patrika

গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন
একসঙ্গে পাঁচ স্বজন হারানোর শোকে মুহ্যমান ফেরেজা বেগমসহ অন্যরা ও পাইককান্দির উত্তর চরপাড়া গ্রামে পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নিহত ব্যক্তিদের। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি ভাড়া বাড়িতে নিহত পাঁচজনকে আজ রোববার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের পাইককান্দি ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে পঞ্চপল্লী মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই স্থানে পাশাপাশি পাঁচটি কবরে শায়িত হয় পাঁচজনের মরদেহ।

আজ সকাল ৬টার সময় দুটি লাশবাহী গাড়িতে শারমিন আক্তার (৩০), তাঁর ভাই রসুল মোল্লা (১৮) এবং শারমিনের তিন মেয়ে মিম আক্তার (১৪), উম্মে হাবিবা (১০) ও ফারিয়ার (১ বছর ৪ মাস) মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উত্তর চরপাড়ায় পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সব হারিয়ে দিশেহারা শারমিনের মা ফেরেজা বেগম (৬০) বুক চাপড়ে ও বিলাপ করে শুধু বলছিলেন, ‘আমার ছেলে-মেয়ে-নাতনিদের মাইর‍্যা ফ্যালাইছে। আমার কলিজার টুকরারে শেষ কইরা দিল। আমি এখন কী নিয়া বাঁচব রে আল্লাহ...।’ একসঙ্গে এত স্বজন হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন ফেরেজা বেগম।

নিহত শারমিনের পিতা শাহাদত মোল্লা বলেন, ‘আমার ছেলে-মেয়ে ও নাতনিদের হত্যা করেছে ফোরকান। ফোরকানসহ যারা এই হত্যার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করছি।’

গত শুক্রবার রাতে গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের মো. আতিয়ার হাসান মোল্লার ছেলে। পারিবারিক কলহের জেরে ফোরকান পাঁচজনকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গতকাল শনিবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে আজ ভোরে পাঁচটি মরদেহ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন স্বজনেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘টাকার বিনিময়ে’ সরকারি জমি অন্যদের দিচ্ছেন এসি ল্যান্ড

পুলিশি তদন্তে সরকারি প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষক

পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে বিএনপি-জামায়াত নেতারা, সারা রাত থানায় আটকে রাখলেন ওসি

ইরানে হতাশ ট্রাম্প ভেনেজুয়েলা থেকে জব্দ করলেন সাড়ে ১৩ কেজি ইউরেনিয়াম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত