
দিনাজপুরের হিলিতে নাজমুল হোসেন (২৭) নামের এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জালালপুর ব্রিজ-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত নাজমুল হোসেন বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর এলাকার সুলতানের ছেলে। বর্তমানে তিনি হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নাজমুল হোসেন জানান, ছাতনী চারমাথা এলাকায় এক এজেন্টের কাছে টাকা লেনদেন শেষে মোটরসাইকেলে করে হিলিতে ফিরছিলেন। পথে জালালপুর ব্রিজ-সংলগ্ন এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে দুই দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে। পরে তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত ব্যক্তির সঙ্গে কথা বলে।
হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজা মিয়া বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। আহত ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে। ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
১ ঘণ্টা আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
১ ঘণ্টা আগে
আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামিকে আরেক আসামি মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্য
১ ঘণ্টা আগে
প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে