বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় রাজু আহম্মেদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁর ছোট ভাই হৃদয় আহম্মেদ মরদেহ শনাক্ত করেন।
নিহত রাজু আহম্মেদ উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের বড় ছেলে। তিনি নাবিল হাইওয়ে হোটেলে কাজ করতেন। পরিবারের সদস্য ও সহকর্মীরা জানান, আজ তাঁর ছুটির দিন ছিল।
প্রত্যক্ষদর্শী পারভেজ আহম্মেদ বলেন, রাজু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে পেছন থেকে আসা আরও কয়েকটি যানবাহন তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে মরদেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, মরদেহের অবস্থা বিকৃত হওয়ায় ঘটনাস্থলে প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত ছোট ভাই হৃদয় আহম্মেদ ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহম্মেদ বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ধীর হয়ে গেলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।

জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
৮ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
১৬ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
২০ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে