
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা এমসি বাজার ইউনিয়ন মোড় এলাকার সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক।
শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের একাধিক প্রতিশ্রুতি দিয়েও কারখানা কর্তৃপক্ষ বেতন দেয়নি। বৃহস্পতিবার সকালে কারখানায় গিয়ে শ্রমিকেরা সাধারণ ছুটির ঘোষণার কথা জানতে পারেন।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সহস্রাধিক শ্রমিক কারখানায় গিয়ে সাধারণ ছুটির ঘোষণা জানতে পারেন। এতে ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
সকাল নয়টার দিকে শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। শ্রমিকেরা অবরোধ চালিয়ে গেলে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। শ্রমিকেরা পরে সড়ক ছেড়ে ছত্রভঙ্গ হয়ে যান।
বেলা সাড়ে ১০টার দিকে শ্রমিকদের কারখানার সামনে জড়ো হতে দেখা যায়।
শ্রমিকেরা জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন গত ১০ অক্টোবর পরিশোধের কথা ছিল। নির্ধারিত সময়ে বেতন না পেয়ে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। কারখানা কর্তৃপক্ষ পরে ১৩ অক্টোবর বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়।
১৩ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত বেতন না পেয়ে শ্রমিকেরা পরদিন বুধবার বেলা ১১টার দিকে এমসি বাজার-শ্রীপল্লী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ পরে বুধবার বিকেলের মধ্যে বেতন দেওয়ার নতুন সময় জানালেও সেদিনও বেতন পরিশোধ করা হয়নি।

কারখানার শ্রমিক মো. ইকবাল হোসেন বলেন, নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছিলেন। একাধিকবার বেতন দেওয়ার সময় জানানো হলেও তা পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
কারখানার নারী শ্রমিক সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, মহাসড়কে অবস্থান নেওয়ার পর পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে অনেক শ্রমিক পড়ে গিয়ে আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান এই শ্রমিক।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, শ্রমিকেরা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ (বিডি) লিমিটেডের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। শ্রমিকেরা না সরায় কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২৪ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
৪১ মিনিট আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে