Ajker Patrika

কালিয়াকৈরে চালু করতেই প্রাইভেট কারে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈরে চালু করতেই প্রাইভেট কারে আগুন
রোববার সকাল ৭টার দিকে কালিয়াকৈরের হাই-টেক সিটির দ্বিতীয় গেটের সামনে প্রাইভেট কারে আগুনের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মাকিষবাতান এলাকায় হাই-টেক পার্কের সামনে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাড়িটি চালু করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে প্রাইভেট কারটির পেছনের অংশ পুড়ে গেছে।

আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাই-টেক সিটির দ্বিতীয় গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাকিষবাতান এলাকা থেকে ওয়ালটনের এক কর্মকর্তাকে কারখানায় নামিয়ে দিয়ে প্রাইভেট কারটি হাই-টেক সিটির দ্বিতীয় গেটের সামনে পার্ক করেন চালক। পরে সড়কের বিপরীত পাশের একটি দোকানে চা পান শেষে গাড়ির কাছে ফিরে সেটি চালু করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ গাড়ির পেছনের অংশে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িটির পেছনের অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্যাসের পাইপলাইনে লিকেজ অথবা গাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত