
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলার সিরাজনগর এম এ মনসুর আলী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শোভাযাত্রা, অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা-বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের পরিস্থিতি মোকাবিলা, আগুন নিয়ন্ত্রণ এবং এ ধরনের দুর্ঘটনায় করণীয় বিষয়ে অংশ নেয়। উপজেলা সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়ায় সহযোগিতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়পুরা সিভিল ডিফেন্সের ইনচার্জ নাসির উদ্দীন, বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকেরা মনে করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জার্মান পর্যটক ক্রিল ভান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ম্যাকবুক উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
৬ মিনিট আগে
ঘটনার প্রত্যক্ষদর্শী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফাহিম রহমান বলেন, বিকট শব্দ শুনে রাস্তায় এসে দেখি গাড়িটি রিকশায় জোরে ধাক্কা দিয়েছে। এতে রিকশায় থাকা শিক্ষার্থীরা ছিটকে পড়ে যান। এতে কয়েকজন আহত হন।
১৫ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি অর্জনে উৎসাহ দিতে কক্সবাজার ও নেপাল ভ্রমণের পুরস্কার ঘোষণা করেছেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. ফেরদৌস রহমান। সাধারণ বৃত্তিতে সপরিবারে বিমানে কক্সবাজার এবং ট্যালেন্টপুলে নেপাল ভ্রমণের সুযোগ মিলবে।
১৫ মিনিট আগে
নেত্রকোনার মদনে গাঁজা সেবনের সময় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক অপর তিনজন হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের তারেক মিয়া (২৪)।
২২ মিনিট আগে