
কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নুসাইবা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুসাইবা ওই গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে সবার অজান্তে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু নুসাইবা। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা তাবাসসুম জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

সিলেট নগরীর একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বিপরীতে আল-মদীনা ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো
৩ মিনিট আগে
কলাপাড়া উপজেলার এক তরুণী ময়মনসিংহ থেকে অপর এক তরুণীকে নিজ এলাকায় নিয়ে আসেন। পরে ওই এলাকার একটি আবাসনে গিয়ে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা বাসরঘর সাজিয়ে সেখানে রাতযাপন করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর দুই তরুণীর অভিভাবকদের খবর দিয়ে স্থানীয় এক...
১৮ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ এবং ছাত্রলীগ কর্মী বুলবুল।
২৭ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে মুদি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে আটক করে পুলিশ আদালতে পাঠিয়েছে।
৩৪ মিনিট আগে