
এআই দিয়ে ছেলের কণ্ঠ নকল করে পুলিশ পরিচয়ে বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণা চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।
আজ শনিবার দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে নয়টি মুঠোফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আইদুল হোসেনের ছেলে সোহেল মণ্ডল (২৭) ও হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২)।
র্যাব জানায়, গত ২০ জুলাই নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমিনুল ইসলামের মুঠোফোনে কল করে প্রতারকেরা জানান, তাঁর ছেলে তামিম আল মাহী মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। পরে এআই প্রযুক্তি ব্যবহার করে মাহীর কণ্ঠ নকল করে তাঁর সঙ্গে কথা বলানো হয়।
ছেলেকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে প্রতারকেরা টাকা দাবি করলে আমিনুল দুই দফায় নগদের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠান। পরে ছেলের সঙ্গে কথা বলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় মামলা করেন আমিনুল। মামলার সূত্র ধরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় জড়িতের অভিযোগে হাফিজুর রহমান নামে কৃষক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে ছাড়াতে থানায় গিয়ে তদবির করার অভিযোগে জামায়াত ও বিএনপির আট নেতা-কর্মীকেও আটক করা হয়। তবে পরে মুচলেকা নিয়ে উভয় পক্ষের নেতাদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে...
২ মিনিট আগে
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এবং কটকার কালামিয়ার ভারানী এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
৫ মিনিট আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অনলাইনে হুংকার দিলে হবে না। ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশের মাটিতে আসেন। আপনাদের ফাঁসির মঞ্চ তৈরি আছে, বিচার রেডি আছে।
১৯ মিনিট আগে
বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের মামলায় মো. শহিদুজ্জামান নান্নু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
৩৬ মিনিট আগে